কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 7:59 PM, October 12, 2025

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

 

গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় রবিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ডিএমপি।

 

 

গ্রেপ্তাররা হলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

 

 

 

গ্রেপ্তারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

 

 

 

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তাররা হলেন- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), মো. ইমন (২২), মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেদ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) এবং মো. রাজিব (৩৫)।

 

 

পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031