করোনায় লন্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

করোনায় লন্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু

কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার একমাত্র ছেলে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিব করোনায় লন্ডনে মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জানাগেছে, ৩১ মার্চ মঙ্গলবার সকালে লন্ডনের কেন্ট শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিব (৩৫) মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ শফিকুল আহমদ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার একমাত্র ছেলে রাজিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আমার ছেলে রাজিবের রূহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই।

 

এদিকে-জগন্নাথপুরের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার একমাত্র ছেলে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিবের অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে চলছে শোকের মাতম ও সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031