শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

প্রকাশিত: 5:42 PM, October 23, 2025

শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

লন্ডন বাংলা ডেস্ক ::

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারণ হওয়া চার এএসপি হলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল ও আশফাক ফেরদৌস।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

 

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031