মাদক থেকে পরিত্রাণের উপায় জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

মাদক থেকে পরিত্রাণের উপায় জানালেন বাণিজ্য উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।তিনি বলেছেন, ‘এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।’

তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘এজন্য আমাদের খেলার মাঠ দরকার-তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার।’

 

 

 

 

এ সময় যুবসমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা।

 

 

 

তিনি বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল আমাদের দেশে নতুন। এটিও একসময় জনপ্রিয়তা পাবে। হলিউডের সিনেমায় প্রথম বেসবল খেলা দেখেছিলাম। সেখানে দেখানো হয়েছে, এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে।’

 

 

 

‘এ খেলায় অভ্যস্ততা তৈরি হলে একদিকে আমাদের যুব সমাজ উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে,’ যোগ করেন শেখ বশিরউদ্দীন।

 

 

 

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো: ফজলুল করিম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

 

 

 

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31