অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

 

 

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে (৫০,০০০-৭১,২০০ টাকা) এ পদোন্নতি দেয়া হয়েছে।

 

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন।

 

 

 

জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31