জাপানে আটকে পড়া বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

জাপানে আটকে পড়া বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাপানে যেসব বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন তাদের টোকিওর বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) টোকিওর বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে যে সব ছাত্র-ছাত্রী ইতোমধ্যে ২০২০ সালের মার্চে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেছেন কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না, তাদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

 

তাদের (১) নাম, (২) পাসপোর্ট নাম্বার, (৩) বিশ্ববিদ্যালয়ের নাম, (৪) বৃত্তির নাম (যদি থাকে), (৫) জন্ম তারিখ, (৬) বাবার নাম, (৭) মায়ের নাম, (৮) স্থায়ী ঠিকানা, (৯) বাংলাদেশের বর্তমান ঠিকানা, (১০) জাপানের ঠিকানা, (১১) জাপানের ফোন নম্বর, (১২) ইমেইল, (১৩) পাসপোর্টের কপি এবং (১৪) আটকে পড়ার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্রসহ ziaulabedin@outlook.com এ ঠিকানায় জরুরি ভিত্তিতে ইমেইল পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

 

এছাড়াও দূতাবাস ব্যবসায়ী, পর্যটক ইত্যাদি নানা পেশার মানুষ যারা বাংলাদেশ থেকে সম্প্রতি জাপান গেছেন, এখন ফিরে আসতে পারছেন না তাদেরও অনুরূপ তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930