ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ কারিগরের লা শ উদ্ধার

প্রকাশিত: 7:05 PM, November 4, 2025

ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ কারিগরের লা শ উদ্ধার

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক (৪৫) নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বনিকের পুত্র।

 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে দোকান ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়নের মঙ্গলন্ডী রোডে অবস্থিত “শ্রী গোবিন্দ জুয়েলার্স”-এর মালিক সন্তোষ সন্যাসী সকালে দোকানে এসে কর্মচারী উজ্জ্বল বণিককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন নিয়ে বিকল্প চাবি দিয়ে দোকানের তালা খোলেন। এরপর দোকানের ভেতরের শয়নকক্ষে বিছানার উপর উজ্জ্বল বণিকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বনিকের পুত্র। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

 

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দোকান ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামতও দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

 

 

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনাইম মিয়া সিলেটভিউ-কে বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031