নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জুলাই সনদ বাস্তবায়নে এতদিন নভেম্বরে গণভোট চেয়ে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার দলটি বলছে, নভেম্বরে না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট চায় তারা। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এ অবস্থানের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোট জুলাই সনদ আদেশ শক্তিশালী করবে। গণভোট হলে এটা আদেশ হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবে। তখন গণভোটে কম ভোট পড়বে।

 

 

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে হবে না, ওই দিনে মানুষের ফোকাস থাকবে জাতীয় ভোটে। কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আগে গণভোট হতে হবে, গণভোট যেন আগে হয়।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31