বিএনপির সভা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

বিএনপির সভা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের রামপালে খুলনা-মংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন— রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। বিকেলে তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নিহত জামির ইজাদ্দার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অপর দুজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31