সিলেট-৩ আসনে মনোনয়ন পেয়ে খান জামালের বাসায় এম এ মালেক

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

সিলেট-৩ আসনে মনোনয়ন পেয়ে খান জামালের বাসায় এম এ মালেক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ মালেক অপর মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি,  সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

 

বুধবার (৫ নভম্বর) রাতে আব্দুল আহাদ খান জামালের বাসায় যান তিনি।

 

 

 

এসময় এম এ মালেককে স্বাগত জানিয়ে আব্দুল আহাদ খান জামাল বলেন, আমি মনোনীত হলে বিজয়ী হবার জন্য যা করতাম, এখনো ধানের শীষের বিজয়ের জন্য তাই করবো।

 

 

 

তিনি এম এ  মালেকের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, দেশ, দল, গণতন্ত্র,  জিয়া পরিবার ও ধানের শীষের প্রশ্নে আমরা এক ও ঐক্যবদ্ধ।

 

 

দুই নেতার কুশল বিনিময় শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত কামান করে এবং ধানের শীষের বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন আব্দুল আহাদ খান জামালের পিতা প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল লেইছ খান।

Spread the love