‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’

প্রকাশিত: 3:24 PM, November 7, 2025

‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট-৪ আসনে জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট-৪ আসনভূক্ত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের অন্তত ১৩টি স্থানে মিছিল করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

 

 

এসময় তাঁরা ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’, ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’ স্লোগান দেন।

 

 

 

পৃথক মিছিল ও সমাবেশ থেকে বক্তারা স্থানীয় শক্তিশালী প্রার্থী হিসেবে আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031