১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন, যেভাবে করবেন

প্রকাশিত: 3:26 PM, November 7, 2025

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন, যেভাবে করবেন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে।

 

 

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে।

 

 

এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্ব-শরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd তে পাওয়া যাবে।

 

 

১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031