সিলেট |
প্রকাশিত: 3:45 PM, November 7, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল হিসাবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের আইনজীবী, সিলেট জেলা আইনীজীবী সমিতির সদ্য এডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।
মঙ্গলবার আইন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিগত এক বছর যাবত সহকারী (এসিস্ট্যান্ট) জেনারেল হিসেবে কর্মরত ছিলেন তিনি। কৃতি এ্ই আইনজীবী একাধিক সরকারি, বেসরকারি সংস্থার আইন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন।
এডভোকেট সাইফ উদ্দিন রতন ২০০৭ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশায় সক্রিয় হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে কর্মরত আছেন।