স্পেনে করোনা আক্রান্ত ৬৬ বাংলাদেশি

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

স্পেনে করোনা আক্রান্ত ৬৬ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃঃ

স্পেনে করোনাভাইরাসে ৬৬ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।স্পেনে দিন যত যাচ্ছে, লম্বা হচ্ছে লাশের মিছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। পুরো স্পেনে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২৫৯ জন।

 

বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, স্পেনে বৈধ-অবৈধ বাংলাদেশির সংখ্যা প্রায় ৩০ হাজার। এখন পর্যন্ত ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।দূতাবাসের ওই কর্মকর্তা আরও জানান, স্পেনে করোনা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সাহায্যে দূতাবাসের পক্ষ থেকে ১০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে বিভিন্নভাবে এই অর্থের মাধ্যমে সাহায্যের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31