দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশিত: 2:11 PM, November 9, 2025

দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
প্রতিনিধি /সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। রবিবার (০৮ নভেম্বর ) রাতে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর দিক নির্দেশনায় এসআই মোঃ রফিজুল মিয়া এর নেতৃত্বে এএসআই মোঃ আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্স এ চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে জাকারিয়া (২১) কে আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালানো হলে মোটরসাইকেলের ভেতর থেকে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে রয়েছে ১৮০ মিলি অফিসার’স চয়েস – ৪৫ বোতল,৩৭৫ মিলি এসি ব্ল্যাক ২২ বোতল, ১৮০ মিলি এসি ব্ল্যাক – ৫ বোতল।
পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃত জাকারিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন,“মাদক নির্মূলে দোয়ারাবাজার থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় নেই। আমাদের অভিযান চলমান।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031