সিলেটে যে ভাইরাসে একদিনে আক্রান্ত ১২ জন

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

সিলেটে যে ভাইরাসে একদিনে আক্রান্ত ১২ জন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ অবস্থায় আতঙ্কিত সচেতন মহল। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে মোট ৩৪জন চিকিৎসা নিচ্ছেন।

 

 

রবিবার (৯ নভেম্বর) বিকালে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

 

এই ১২ জনসহ চলতি মাসে সিলেট বিভাগে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ৫৯ জনের। প্রতিদিন গড়ে সনাক্ত হচ্ছেন  ৬ জনের বেশী।

 

 

সিলেট বিভাগের হাসপাতালগুলোর মধ্যে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯, খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে ১, ওয়েসিস হাসপাতালে ১, জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে ৪, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ১জন।

 

 

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন।

 

 

এ বছর সিলেট বিভাগে ১জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

 

 

এবার সিলেট জেলায় ৬৫, সুনামগঞ্জে ৫৪, মৌলভীবাজারে ৫১ ও হবিগঞ্জে ২০৪ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

Spread the love