এক দিনে আ. লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

এক দিনে আ. লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণ করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

তাদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ ১৩ জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

 

 

 

গ্রেপ্তাররা হলেন—আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন (৬০), টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ (৪৭), ঢাকা মহানগর উত্তর ১৮ নং ওয়ার্ড নর্দ্দা ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. খোকন মিয়া (৪৩), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি তানজিম ইব্রাহিম (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজ্জাতুল ইসলাম তুষার (৩৪), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল (৫৪), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী মো. আব্দুস সোবহান (৫৩), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, ঢাকা মহানগর দক্ষিণ শান্তিনগর বাজার কমিটি যুবলীগের সাবেক সভাপতি মো. আদম আলী (৪২), ঢাকা মহানগর হকার্স লীগ নেতা মো. সারোয়ার হোসেন (৫৮), ঢাকা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরিফ ইসলাম (১৯), ঢাকা মহানগর ভাটারা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাজু আহমেদ রাজন (৩০), সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন (৫৪), শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল (৪২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. বাদশা মিয়া (৫৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. রুবেল শিকদার (৩২), ঢাকা মহানগর দক্ষিণের ৮ নং ওয়ার্ডের ১নং ইউনিট গোপীবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আল সাফায়ের (২৯), মতিঝিল থানা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরী (৫৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ৪ নং কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম (৬৬), বরগুনা জেলার তালতলী থানার ৫ নং বড়বগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তানভীর সিকদার জয় (২৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নিজাম উদ্দিন (৫২), মো. ইসমাইল (২৬), শওকত (৪০), মো. রিফাত হোসেন (২৩) ও রাকিব হোসেন প্র: সুমন (২৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল কাদের জিলানী (১৯), ফেনী সদর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার (১৯), ছাত্রলীগের সহসভাপতি তারেকুল ইসলাম (২০), লক্ষ্মীপুর জেলার কমলনগর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী মারুফ হোসেন শান্ত (২৪), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম (২৮), চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন (২৫) ও মো. পরান (২৩), কক্সবাজার জেলার রামু থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সরোয়ার কামাল (৩৩) ও তুরাগ থানার ৫৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (৪২)।

 

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তাররা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31