ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইস মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।

 

 

 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইস মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, জানাযা নামাজের পূর্বে এলাইস মিয়ার স্বৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ। এলাইচ মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

বিএনপির যুগ্ম মহাসচিব শোক প্রকাশ ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

 

তাহসিনা রুশদী লুনার শোকঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিলেট-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পৃথক শোকবার্তায় হারুন রশিদের পিতা এলাইচ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

 

অধ্যক্ষ আব্দুল হান্নানের শোকঃ হারুন রশিদের পিতা এলাইচ মিয়ার মৃত্যুতে সিলেট-২ আসনের জামায়েতের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

 

 

ওসমানীনগর উপজেলা বিএনপির শোকঃ ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এক যৌথ শোকবার্তা প্রকাশ করেছেন। দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন চৌধুরী লিলু স্বাক্ষরিত বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

 

উপজেলা জামায়াতে ইসলামীর শোকঃ ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সোহরাব আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনহার আহমদ যৌথ শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

 

 

প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের শোকঃ ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল সহ সকল সদস্যবৃন্দ।

 

 

 

এছাড়াও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম আহমদ পৃথক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

 

তাছাড়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন, ওসমানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, ক্রীড়া, পরিবহন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031