ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার মৃত্যুতে তাহসিনা রুশদী লুনার শোক

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার মৃত্যুতে তাহসিনা রুশদী লুনার শোক

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইস মিয়ার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিলেট-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

 

 

 

বুধবার সকালে এক শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে মরুহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

 

 

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইস মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

 

বুধবার বাদ জোহর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930