ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক হারুন রশিদের পিতার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক

প্রতিনিধি / ওসমানীনগর::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইস মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

 

 

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইস মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

 

বুধবার বাদ জোহর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930