সাংবাদিক হারুন রশিদের পিতার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সাংবাদিক হারুন রশিদের পিতার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দু।

 

 

 

এই শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে মরুহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তারা। শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক হারুন রশিদের পিতা মোঃ এলাইচ মিয়া ছিলেন সৎ ও নিষ্ঠাবান সমাজসেবী। সমাজ উন্নয়নে রয়েছে তার ব্যাপক অবদান। সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের আদর্শ সমাজ সংস্কারক মানুষ এলাইচ মিয়ার মৃত্যুতে পরিবার হারিয়েছে একজন অভিবাবক ও সমাজ হারিয়েছে একজন প্রজ্ঞাবান ব্যাক্তি। মোঃ এলাইচ মিয়ার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ক্লাবের সকল সদস্যরা।

 

 

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইস মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

 

বুধবার বাদ জোহর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31