সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা রিমান্ডে ‎

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা রিমান্ডে ‎

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সন্ত্রাসবিরোধী আইনের গাড়ি পোড়ানোর মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দিয়েছেন।

‎এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে গুলশান-২ এলাকা থেকে ইস্কান্দার মির্জা শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

 

 

‎বৃহস্পতিবার ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।’

‎মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার নিষিদ্ধঘোষিত সংগঠনের স্যোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে ইস্কান্দার মির্জা শামীম তাদের দেওয়া কর্মসূচি পরিকল্পনাসহ বাস্তবায়নে সহায়তা করে থাকেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে পর্যালোচনায় দেখা যায়, তিনি বিভিন্ন ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন। বুধবার রাত থেকে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য ইস্কান্দার মির্জা তার ব্যবহৃত ফেসবুক, ইমু, হোয়াটসঅ্যাপস ব্যবহার করে তার কর্মীদের বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা ও সংবাদ বার্তা আদান প্রদানের তথ্য পাওয়া যায়।

 

 

 

ইস্কান্দর মির্জা শামীম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অর্থসহ সার্বিক সহযোগিতা করে আসছেন। গত ১০ নভেম্বর তার নির্দেশে অজ্ঞাতনামা সহযোগিদের সহায়তায় গুলশানের শাহাজাদপুর বাঁশতলার সামনে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইস্কান্দার মিজা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অর্থ দিয়ে এবং প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনা করছেন। তিনি ও তার সহযোগীরা গাড়িতে আগুন দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

 

 

‎আওয়ামীগের পক্ষ থেকে ২০২৪ সালে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে জাতীয় সংসদ এমপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ইস্কান্দার মির্জা শামীম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31