নবীগঞ্জে নিষিদ্ধ ভারতীয় প্রায় ৩৫ হাজার বিড়ি সহ এক নারী ব্যবসায়ী পুলিশ হাতে আটক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

নবীগঞ্জে নিষিদ্ধ ভারতীয় প্রায় ৩৫ হাজার বিড়ি সহ এক নারী ব্যবসায়ী পুলিশ হাতে আটক

প্রতিনিধি / হবিগঞ্জ ::

 

নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

 

 

বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জানাযায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ অভিযান পরিচালনা করেন। এতে ঐ গ্রামের দিলীপ দাশের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।

 

 

 

সময় নাসির বিড়ির কার্টুন সরিয়ে ফেলার সময় দিলিপ দাশের স্ত্রী রেবা রানী দাশ (৪৫) নামের এক নারীকে আটক করা হয়।

 

 

 

উক্ত অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় নাসির বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।

 

 

 

প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাসির বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় কঠোর নজরদারি ও তাদের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31