বিএনপির কাছে সিলেটের যেসব আসন চায় জমিয়ত

প্রকাশিত: 6:11 PM, November 14, 2025

বিএনপির কাছে সিলেটের যেসব আসন চায় জমিয়ত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিএনপির সাথে বৈঠক করে সিলেটের তিনটি আসন চেয়েছে জমিয়তে।

 

 

 

দলটি বিএনপির কাছে অন্তত ১২টি আসন দাবি করলেও বিএনপি এতে রাজি হয়নি। জমিয়তকে কিন্তু বিএনপি সর্বোচ্চ ৫টি আসন দিতে রাজি হয়েছে বলে জানা গেছে।

 

 

 

সিলেটের যেসব আসন চায় জমিয়ত : জমিয়তের পক্ষ থেকে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। সেই তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী (সিলেট-৪), শোয়ায়েব আহমদ (সুনামগঞ্জ-২)।

 

 

 

বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্রুত আসন ঘোষণা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার নিশ্চয়তা চাইবে শরিকরা দলীয় সূত্র এমনটি জানায়।

 

 

 

এ ব্যাপারে জমিয়তে উলামায়ে ইসলামের আমির উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘এ বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। আলোচনা এখনো চলমান। আমরা বেশ কয়েকটি আসন চেয়েছি, এর মধ্যে বিশেষ কয়েকটি আসন নিয়ে বেশ দরকষাকষি হচ্ছে। এখনো চূড়ান্ত হয়নি। আমাদের চাহিদামতো আসন না দিলে জোট নাও করতে পারি।’

 

 

 

জানা যায়, বিএনপি শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো নির্ধারণ না হওয়ায় মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। শীর্ষ নেতারা বলছেন, শরিক দলগুলোর নজর থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও অসহযোগিতা জোটে অস্বস্তি তৈরি করছে। ফলে যত দেরিতে আসন সমঝোতা চূড়ান্ত হবে, ততই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা কঠিন হবে। এমন প্রেক্ষাপটে মিত্র রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

 

 

জমিয়তের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আলোচনায় বেশ কিছু আসনে দরকষাকষি চলছে। তাদের দাবি, জোটে যাওয়ার আগে অন্তত দাবিকৃত আসনে ছাড় নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা জোটে যাবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031