শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিল শ্রী কৃষ্ণ সেবা সংঘ

প্রকাশিত: 12:08 PM, April 2, 2020

শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিল শ্রী কৃষ্ণ সেবা সংঘ

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শ্রী কৃষ্ণ সেবা সংঘ উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে অতিদরিদ্র,দিনমজুর,কর্মহীন ও অসচ্ছল শতাধিক পরিবারের মধ্যে চাল,ডাল,তেল,লবন,পেঁয়াজ,আলু ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার(১ এপ্রিল)দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের শ্রী কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নে বিতরণ করা হয়।

 

এসময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা গণেশ তালুকদার,উপদেষ্টা রতীশ বণিক,সভাপতি রতন তালুকদার,সাধারণ সম্পাদক অপু তালুকদার,সহ-সভাপতি সেন্টু সরকার,পরাণ শুক্ল বৈদ্য,গৌতম দাস,চন্দন বর্মন,যিশু,সুধেন আচার্য,সাংগঠনিক সমীর তালুকদার,অর্থ সম্পাদক জনি শুক্ল বৈদ্য প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031