উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে সভা,,,,

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে সভা,,,,
প্রতিনিধি /সুনামগঞ্জ ::
ভোট বিপ্লব ঘটিয়ে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে,জনগণের সরকার প্রতিষ্ঠায় ধানের শীষ ছাড়া বিকল্প নেই আর বুঝিয়ে দিতে হবে আনিসুল হক সঠিক আর যোগ্য প্রার্থী ।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে তারেক রহমান ও বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হক।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্যগন কথা গুলো বলেন।
শুক্রবার (১৪নভেম্বর) বিকালে স্থানীয় নেতাকর্মী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলীর সভাপতিত্বে সভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বৈঠকে উপস্থিত বিএনপির নেতাকর্মীগন তাদের বক্তব্যে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা,অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছে,এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আনিসুল হক। তিনি নির্বাচিত হলে আর পিছিয়ে থাকতে হবে না।
এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারন সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31