কামরুল কে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

কামরুল কে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ
 প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ ১ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল কে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী করার পুনর্বিবেচনার দাবিতে নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে কামরুজ্জামান কামরুলের অনুসারীগন।
সোমবার বিকেলে ও সন্ধ্যায় জেলার তাহিরপুর উপজেলা সদর,বাদাঘাট বাজার ও ধর্মপাশার বড়ই বাজারে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করে।
কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
তাহিরপুর সদরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙনে এসে মিলিত হয়ে বক্তব্য রাখেন নেতা কর্মী সমর্থক গন। অপর দিকে জেলার  ধর্মপাশার উপজেলা বড়ই বাজারে আরেকটি বিক্ষোভ মিছিল করে,উপজেলার বাদাঘাট বাজারে সন্ধ্যায় আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামত কে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্ধ কামরুজ্জামান কামরুল কে মনোনীত করার দাবী জানান প্রতিটি বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তগন। তারা বলেন সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়নের জন্য প্রার্থী বাছাইয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা তৃণমূল বিএনপি নেতা কর্মীর সমর্থক গন তা মেনে নিবে না।
বক্তব্য দেন,তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল,সদস্য চাঁন মিয়া মাস্টার, সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদল আহ্বায়ক এসকে শফিকুল, বিএনপি নেতা আবু সাঈদ, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম প্রমূখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31