বড়লেখায় আল-ইখওয়ান ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

বড়লেখায় আল-ইখওয়ান ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারের বড়লেখায় আল-ইখওয়ান ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর সকালে গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

 

 

 

পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন সংস্থার সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা  আশিকুর রহমান।

 

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা লিয়াকত হোসাইন, জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আবুল,ইটাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, নিজ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ,গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা রশিদ আহমদ সুনাম, ইউসুফ আলী, আব্দুস ছবুর, লোকমান হোসেন,আশিকুর রহমান,হোসাইন আহমদ, সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি মস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মেহেরুল আমীন রিপন, সহ সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, অর্থ সম্পাদক হামিদুর রহমান, সহ অর্থ সম্পাদক এহসান আহমদ, সহ সংস্থার সদস্য ডা.জিয়ায়ুল হক, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, সুফিয়ান আহমদ, জাকির হোসাইন, জাবেদ আহমদ, কাওসার আহমদ, জিহাদুল ইসলাম, রাহাত আমিন, তারেক মনোয়ার, আক্তারুল হক, সাহেদ আহমদ, এহসানুল করিম, আমিনুল ইসলাম, আলী আহসান মুজাহিদ, আবিদ হোসাইন, রাকিবুল ইসলাম, তাহের হোসেন, মাহবুবুর রহমান, রামিম আহমদ, ছাইয়ান আহমদ, রুহুল আমিন, তারেক আহমদ প্রমুখ।

Spread the love