৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রাণঘাতী দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে সম্প্রসারণের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

 

 

 

একই সময়ে একযোগে সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বর এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকায়ও ব্লকেড পালন করা হচ্ছে।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ইনকিলাব’, ‘আমার দাবি, তোমার দাবি-ছয় লাইন ছয় লাইন’, ‘উই ওয়ান্ট সিক্স লেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক।

 

 

মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ অংশে নিয়মিত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি ছয় লেন করার আশ্বাস মিললেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

 

 

আন্দোলনকারীরা জানান, দ্রুত মহাসড়ক ছয় লেনে সম্প্রসারণের উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031