ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্কঃঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে কমছেই না মৃত্যুর সংখ্যা। সেইসঙ্গে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭২৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জন।গতকাল বুধবার ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৪২ জন। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

 

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৮৪৭ জন।ইতালির ২১টি অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি। এ ছাড়া মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ ১১টি প্রদেশের মানুষও রয়েছে। তবে শুধু লোম্বারদিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৭৭৩ জন।

 

এদিকে, বেরগামোতে মোট কতজনের করোনাভাইরাসে প্রাণহানি হয়েছে তার মোট সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বেরগামোর হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই। এমনকি জায়গা নেই কবরস্থানগুলোতেও। সেনাবাহিনী লাশগুলো অন্য শহরে নিয়ে দাফন করছে।করোনা প্রতিরোধে দেশটিতে পূর্বঘোষিত পদক্ষেপে ‘জরুরি’ সরবরাহ ব্যবস্থা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সড়ক ও রেলপথ বাদে সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলা হয়েছে। বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে।এদিকে, প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্সকর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31