সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
যুক্তরাজ্যের নর্থাম্পটনে জমজমাট আয়োজনে আর উৎসব মুখর পরিবেশে প্রথম বারের মতো অনুস্টিত হয়েছে রাইজিং টাইগার সি সি ক্যারম র্টুনামেন্ট -২০২৫
ব্রিটিশ বাংলাদেশী সৌখিন ১২টি প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারম জুটি এই টুর্নামেন্টে অংশ নিয়ে একে একে দেখিয়েছেন তাদের দক্ষতার ঝলক।
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মঙ্গলবার নর্থাম্পটনে সফলভাবে সম্পন্ন হল ক্যারম প্রতিযোগিতা। সার্বিক সহযোগিতায় ছিল সান রেস্টুরেন্ট ও মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল এস।এতে জাবেদ ও জাহেদ জুটি চমৎকার ক্রিড়ানৈপুন্য দেখিয়ে সৌরভ ও জামান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা দেখার জন্য ক্রিড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রিড়া সংগঠক জসিম উদ্দিন ও রাইজিং টাইগার সিসির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আহমদ। এসময় কমিউনিটি বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের আয়োজক রাইজিং টাইগার সি সি র কর্মকর্তারা বলেন, প্রবাসে থেকে বাঙালীদের ‘ঐক্য, আনন্দ ও খেলাধুলার চেতনা’ ছড়িয়ে দিতে ওই টুর্ণামেন্ট অন্যন্য ভূমিকা পালন করবে। সকলের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকলে রাইজিং টাইগার সিসি প্রবাসী সমাজে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে আরো ব্যাপক ভূমিকা রাখবে। আর আমাদের আয়োজিত টুর্ণামেন্টটি সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহনকারীদের’সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।