সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

আন্তজাতিক ডেস্ক ::

 

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

 

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ চরম মানবিক সংকটে পড়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ, রকেট ও বিমান হামলার কারণে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

 

 

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে বিভিন্ন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

 

এদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, একই সংঘর্ষের কারণে দেশটিতেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031