সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
যুক্তরাজ্যের নর্থাম্পটনের Driving Solution ড্রাইভিং ইন্সট্রাক্টরদের নিয়ে নানা পরামর্শ, নতুন নিয়ম নীতি ও কাজের উন্নয়নে বিলেতের নর্থাম্পটনে আরামিনতাজরেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ব্রিটিশ বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রাইভিং সলিউশন।
নর্থাম্পটন ও আশ পাশের শহর থেকে প্রায় ৪০ জন ড্রাইভিং ইন্সট্রাক্টর এতে অংশ নেন। একে অন্যদের কাছে পেয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেন।
ড্রাইভিং সলিউশন এর মালিক ও নর্থাম্পটনটন বাংলাদেশী এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান কমিউনিটি মানুষের উন্নত সেবা প্রধানের প্রতিশ্রুতিতে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে নর্থাম্পটনের আরামিনতাজ রেস্টুরেন্টে এক গেট টুগেদার আয়োজন করে। এতে অংশ নিতে পেরে সবাই খুশী।ড্রাইভিং সলিউশনের মাধ্যমে দীর্ঘ আঠারো বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছেন হাবিবুর রহমান। ২০০৭ সালে নিজে একটি গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।এখন হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০জন ড্রাইভিং ইন্সট্রাক্টর কাজ করছেন।