তারেক রহমানের প্রত্যাবর্তনে যুক্তরাজ্য যুবদল নেতা শিপন আহমদের শুভেচ্ছা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তনে যুক্তরাজ্য যুবদল নেতা শিপন আহমদের শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারী ও দমন-পীড়নের শিকার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্য প্রজন্মের অহংকার দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৩শ ফিটের সংবর্ধনা প্রধান করা হয়।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।

 

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারী ও দমন-পীড়নের শিকার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্য প্রজন্মের অহংকার দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দীর্ঘ দুঃসময়ে দেশনায়ক তারেক রহমান আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রাম চালিয়ে গেছেন। ফ্যাসিবাদী শাসনের নির্মম নির্যাতন সহ্য করেও তিনি দেশের মানুষের আশা-ভরসার প্রতীকে পরিণত হয়েছেন। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

 

তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। তার আগমন দেশের তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে এমন প্রত্যাশা করে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সফল নেতৃত্ব কামনা করে তিনি বলেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031