সুনামগঞ্জে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

সুনামগঞ্জে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় করোনা ভাইরাসের সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪টি দোকান মালিককে ১৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দিরাই পৌর এলাকায় অভিযান করা হয়।  এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আল জিনাত,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় শাখা কর্মকর্তা মোশাররফ মিয় প্রমুখ। এছাড়াও সেনাবাহীনির একটি দল পৌর এলাকায় টহল দিচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031