সিলেট ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫
প্রতিনিধি / ওসমানীনগর ::
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের দক্ষিণ লতিবপুর জামে মসজিদ শাখায়, সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ) সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার নাজিম আলহাজ্ব হেলাল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা সাহেদ আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তানজিল আহমদ রাফি।
অনুষ্ঠানে লতিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া পুনরায় যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আব্দুল মোছাব্বির রাঙ্গাপুরী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুইনুল হক, কাজী নোমান আহমদ, সমাজসেবী আব্দুল গফুর, জাকির হোসেন জিলা, মখলিছুর রহমান, আব্দুস সালাম, শফিউদ্দিন, শেবুল আহমদ, সাহেদ আহমদ, খলকুজ্জমান, শাহিন আহমদ, সৌরভ মিয়া, ইমাদ উদ্দিন, শাহান আহমদ, রাজা মিয়াসহ অনেকেই।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলাদ পরিচালনা করেন কারী নোমান আহমদ এবং দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরি।
এ সময় বক্তারা বলেন, দারুল কিরাত শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে কুরআনের সুশীতল ছায়ায় গড়ে তোলা সম্ভব হচ্ছে। আজকের এই প্রযুক্তি ও বস্তুবাদী সমাজে মানুষ যখন নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত, তখন কুরআনের সঠিক তিলাওয়াত ও তা শুদ্ধভাবে শিক্ষা দেয়ার এ ধরনের প্রতিষ্ঠান যুবসমাজকে সৎ, আদর্শবান ও নৈতিক চরিত্রে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামি মূল্যবোধ ও কুরআনের প্রেম জাগিয়ে তুলতে দারুল কিরাতের কার্যক্রম অতুলনীয়। শুধু ক্বিরাত নয়, এটি একটি নৈতিক শিক্ষা কেন্দ্র হয়ে উঠছে। সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দ্বীনের আলো ছড়িয়ে দিতে এমন কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা দরকার। ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের সচেতনতা ও এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতাও একান্ত প্রয়োজন।