সিলেটে এখনো ভয় দেখাচ্ছে যে ভাইরাস

প্রকাশিত: 8:49 PM, December 27, 2025

সিলেটে এখনো ভয় দেখাচ্ছে যে ভাইরাস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বর্ষা মওসুম শেষ হলেও এখনো সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভাইরাস। এ বিভাগে গত ২৪ ঘন্টায় আরও দু’জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এ নিয়ে ডিসেম্বর মাসে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ৪৮ জনের।

 

 

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

 

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন। তাদের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১, সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ  হাসপাতালে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন।

 

 

এবার সিলেট বিভাগের সিলেট জেলায় ৮৭, সুনামগঞ্জে ৮৮, মৌলভীবাজারে ১০৩ ও হবিগঞ্জে ২৫২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। মোট সনাক্তের সংখ্যা ৫৩০।

 

 

 

এবার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ডেঙ্গু সনাক্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031