র‌্যাব নিয়ে যা বললেন লুৎফুজ্জামান বাবর

প্রকাশিত: 6:47 PM, January 1, 2026

র‌্যাব নিয়ে যা বললেন লুৎফুজ্জামান বাবর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্যও ব্যবহার করা হয়নি (তার দায়িত্বকালে)। র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে- এটা কেউ প্রমাণ করতে পারবে না, বলতেও পারবে না।’

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

 

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন। দায়িত্ব পালনে তিনি যে সিদ্ধান্ত প্রয়োজন মনে করতেন, সেটার পূর্ণ সমর্থন দিতেন। আমি যা চেয়েছি, উনি আমাকে তাই দিয়েছেন।’

 

তিনি বলেন, ‘অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হতো না।’

 

 

খালেদা জিয়াকে একজন কঠোর অথচ ন্যায়পরায়ণ নেত্রী হিসেবে উল্লেখ করে বাবর বলেন, তিনি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে তার (খালেদা জিয়া) সঙ্গে কাজ করেছেন এবং তার দেশপ্রেম নিজ চোখে দেখেছেন।

 

 

খালেদৈা জিয়ার কবর জিয়ারত প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকেই এখানে এসেছি।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031