সিলেট |
প্রকাশিত: 7:20 PM, January 1, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ১০২ পিস ভারতীয় কম্বলসহ ১জনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর থানাপুলিশ। তার নাম মো. আনোয়ার হোসেন।
তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারগাও গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫০)।
পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট- তামাবিল মহাসড়কের চেক পোষ্ট বসিয়ে মনোহরদী পরিবহন নামের একটি পর্যটকবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে ১০২ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়। আটককৃত কম্বলের বাজারমূল্য ২লাখ ৯ হাজার টাকা।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে আনোয়ারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।