সিলেট |
প্রকাশিত: 2:25 PM, January 3, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঠাকুরগাঁও রিটার্নিং অফিসার।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েতার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল। সে সময় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম ঘোষণা করেছিলেন তিনি।