যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার, বললেন ট্রাম্প

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার, বললেন ট্রাম্প

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।

 

সোমবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার এবং ডেনমার্ক এটি আটকাতে পারবে না।’

 

 

এমন বক্তব্যের আগে রোববার ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন। ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল, ‘শিগগিরই’।

 

তবে গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

 

 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, এমন কথা বলার কোনো অর্থ নেই…ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত তিনটি ভূখণ্ডের কোনোটিকেই দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930