সুখবর পেলেন সিলেটের আরও তিন বিএনপি নেতা

প্রকাশিত: 5:30 PM, January 12, 2026

সুখবর পেলেন সিলেটের আরও তিন বিএনপি নেতা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সুখবর পেয়েছেন সিলেট বিভাগের আরও তিন বিএনপি নেতা। তাদের একজন সুনামগঞ্জের ও দু’জন সিলেট জেলার।

 

 

রবিবার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিষয়টি জানানো হয়।

 

 

সুখবর পাওয়া নেতৃবৃন্দ হলেন, দলীয় সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেটের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী।

 

 

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদপদবী থেকে তাদের বহিস্কার করা হয়েছিল।

 

 

তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031