আ’লীগ নেতা মঈন গ্রেফতার

প্রকাশিত: 3:38 PM, January 13, 2026

আ’লীগ নেতা মঈন গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী উপজেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনকে (৫২) গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১২ জনুয়ারি) রাতে উপজেলার ভাদেশ্বরপর মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের উসমান আলীর পুত্র।

 

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মঈন উদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামী। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বরের মীরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

 

 

এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ। তিনি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মঈন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন তথ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031