স্থগিত নির্বাচন নিয়ে যা বলছে শাকসু কমিশন

প্রকাশিত: 4:03 PM, January 13, 2026

স্থগিত নির্বাচন নিয়ে যা বলছে শাকসু কমিশন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে রাতভর বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে রাতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

 

 

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

 

 

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

 

 

শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে বিক্ষোভ স্থলে হাজির হন নির্বাচন কমিশন।

 

 

এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহামম্মদ মুকাদ্দেছ বলেন, ‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্ত আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল চিঠি আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে কথা বলে জানাবো।’

 

 

তিনি আরও বলেন, ‘আমরা শাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই যথাসময়ে শাকসু নির্বাচন দিতে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031