সাবেক ভূমিমন্ত্রীসহ ছয় জনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধের আদেশ

প্রকাশিত: 5:02 PM, January 13, 2026

সাবেক ভূমিমন্ত্রীসহ ছয় জনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধের আদেশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয় জনের ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎শেয়ার অবরুদ্ধের আদেশ হওয়া অপর পাঁচজন হলেন ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, আবুল কাসেম, নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল ও উৎপল পাল।

 

 

 

‎সিআইডি পুলিশের পক্ষে ফাইন্যান্সসিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের এসআই নাফিজুর রহমান শেয়ার অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ও সহযোগিতায় ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ও তারিখে ইউকে এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামক প্রতিষ্ঠান থেকে ‘চাঁদাবাজি’ ও ‘প্রতারণার’ মাধ্যমে ৪০ কোটি টাকা এবং ‘দেশি ও বিদেশি মুদ্রা পাচার’ এবং ‘সংঘবদ্ধ’ অপরাধের মাধ্যমে ২০ কোটি টাকা অর্জন করেন। অর্জিত ৬০ কোটি টাকা অপরাধলব্ধ আয়ের প্রকৃত উৎস জ্ঞাতসারে গোপনের অভিপ্রায়ে বিদেশে অবৈধভাবে পাঠিয়ে পুনরায় দেশে এনে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে ওই অর্থ দিয়ে ইমরানা জামান, উৎপল ও নাসিমের নামে ৫৯ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের মেঘনা ব্যাংক পিএলসি’র শেয়ার ক্রয় করেন।

 

 

 

প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের ইউএস ডলার সহযোগী অভিযুক্ত মো. আবুল কাসেমের মাধ্যমে তার নামীয় ইউসিবি ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর চারটি এফটিটির মাধ্যমে ৮ লাখ ৮৪ হাজার ৯৩৪ দশমিক ৯৫ মার্কিন ডলার এবং এনআরবিসি ব্যাংক প্রিন্সিপাল শাখার এফসি হিসাব থেকে ২০২১ সালের ৩০ ডিসেম্বর ও ২০২২ সালের ১৬ জানুয়ারি দুটি এফটিটির মাধ্যমে মোট ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে আনেন। পরবর্তীতে এসব টাকা নগদে উত্তোলন করে ইমরানা জামান চৌধুরীর ইউসিবি, স্টেশন রোড শাখার একটি হিসাবে এবং স্ট্রীডফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ইউসিবি, বহদ্দারহাট শাখার একটি হিসাবে জমা করা হয়।

 

 

 

‎স্ট্রীডফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডনামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার ফরম পর্যালোচনায় দেখা যায়, উৎপল পাল ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও নাসিম উদ্দিন ডিরেক্টর হিসাবে রয়েছেন।

 

 

 

অনুসন্ধানে জানা যায়, উৎপল পাল ও নাসিম উদ্দিন সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মচারী। এ ছাড়া ইমরানা জামান চৌধুরী এবং স্ট্রীডফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামীয় এসব হিসাবে ২০২২ সালের গত ২৭, ২৮ ও ৩১ জুলাই পে অর্ডারের মাধ্যমে ৪০ কোটি টাকা জমা করা হয়। জমাকৃত টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসি’র শেয়ার ক্রয় করার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসি, গুলশান শাখায় Escrow Meghna Bank’s Shares Transfer নামে একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে ২০২২ সালের ১ অগাস্ট ও ২ অক্টোবর পর্যন্ত ইমরানা জামান ও স্ট্রীডফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড থেকে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। ওই টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে সাখাওয়াত হোসেন, অলক কুমার দাস ও প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন) নামে থাকা মোট ৪ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ২০০ টি শেয়ার ইমরানা জামান চৌধুরী ও স্ট্রীডফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড এর নামে কেনা হয়। পরে তারা চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে ওই ৪০ কোটি টাকা হাতিয়ে নেন। এ অবস্থায় এসব শেয়ার অবরুদ্ধের প্রার্থনা করেন নাফিজুর রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031