যেভাবে ৪ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা

প্রকাশিত: 2:16 PM, January 14, 2026

যেভাবে ৪ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

চলতি বছরের শুরুতেই মিলতে পারে ৪ দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

 

সেই হিসেবে, যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

 

হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

 

এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031