বিকল্প প্রার্থী নিয়ে সিলেটের যেসব আসনে বিএনপির সিদ্ধান্ত শিগগিরই

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

বিকল্প প্রার্থী নিয়ে সিলেটের যেসব আসনে বিএনপির সিদ্ধান্ত শিগগিরই

লন্ডন বাংলা ডেস্ক ::

 

এয়োদশ সংসদ নির্বাচনের যত সময় ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের লড়াই। প্রার্থীরা দিনরাত সমান তালে ভোটটানতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটকে কেন্দ্র করে এবার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এদিকে খুব শিগগির সিলেট ও সুনামগঞ্জ  বিএনপির বিকল্প প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটিতে দলীয় প্রার্থী বয়োবৃদ্ধ ও অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থীর দিকে ঝুঁকছেন শীর্ষ নেতারা। এর বাইরে আর কোনো আসনে জটিলতা দেখা দিলে ২০ জানুয়ারির আগে সেখানেও বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীকেই সামনে আনবে বিএনপি।

 

 

জানা গেছে, এ সময়ের মধ্যে যেসব আসনে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বা হতে পারে–এমন সম্ভাবনা থেকে ওই সব আসনে দেওয়া বিকল্প প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেবে দলটি। এর বাইরে আরও কয়েকটি আসনে প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

বিএনপি নেতারা জানিয়েছেন, কৌশল হিসেবে সিলেট ও সুনামগঞ্জে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। ২০১৮ সালের ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী লক্ষাধিক ভোট পাওয়া সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে।

 

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি বিকল্প চিন্তা থেকেই বিকল্প প্রার্থী দিয়েছে। যেসব আসনে সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা থেকেই এই ব্যবস্থা নিয়েছে দল। খুব শিগগির ওই সব আসনের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।

 

 

এ ছাড়া সুনামগঞ্জ-২ আসনেও বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করার চিন্তা বিএনপির। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনে শুরুতে সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীকে বিএনপি মনোনয়ন দেয়। জনপ্রিয় এই নেতা বয়সের ভারে হাঁটাচলাও করতে পারেন না। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মূলত তাঁর অসুস্থতার কারণেই এ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেখানে দলের বিকল্প প্রার্থী তাহির চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করার বিষয়ে দলের শীর্ষ নেতারা একমত হয়েছেন।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির নেতা সারোয়ার আলম লিটন জানান, নাছির চৌধুরী খুব যোগ্য ব্যক্তি। কিন্তু তাঁর বয়স এবং অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার মতো অবস্থায় তিনি নেই। দলকে জেতাতে হলে তরুণ, জনপ্রিয় এবং কর্মীবান্ধব নেতা হিসেবে বিকল্প প্রার্থী তাহির চৌধুরী এখন সবচেয়ে যোগ্য।

 

 

এর বাইরে সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। তবে বিতর্কিত ও আওয়ামী-ঘনিষ্ঠ কামরুলকে কোনোভাবেই মানতে পারছেন না নেতাকর্মীরা। তারা চূড়ান্ত ঘোষিত প্রার্থী আনিসুল হককে নিয়ে মাঠে রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728