যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানকে সৌদির বার্তা

প্রকাশিত: 4:48 PM, January 15, 2026

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানকে সৌদির বার্তা

আন্তজাতিক ডেস্ক ::

 

ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একইসঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না।

 

সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন, ইরানকে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

 

 

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদিও আছে।

 

 

ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পালটা হামলা চালানো হবে।

 

 

এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

 

 

উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30