জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে ব্লক নির্মাণ কাজ বন্ধ, জনমনে ক্ষোভ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে ব্লক নির্মাণ কাজ বন্ধ, জনমনে ক্ষোভ

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে প্রকল্প দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়। পাকা ব্লক বসিয়ে নদী ভাঙনরোধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ১৯৬৮ ফুট ভাঙনরোধ হবে। গত বছর থেকে রাণীগঞ্জ বাজার এলাকায় নদীপাড়ে পাকা ব্লক নির্মাণ কাজ চলছে। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েষ্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে শেষ মুহুর্তে অনাকাঙ্খিত কারণে কাজটি বন্ধ হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

জানাগেছে, স্থানীয় একজন লোক কাজ নির্মাণের চিত্র মোবাইলে ধারণ করে নেতিবাচক মন্তব্য করায় স্থানীয় কর্তৃপক্ষ অনেকটা ক্ষৃব্দ হয়ে কাজটি বন্ধ করে দিয়েছেন। ফলে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

 

 

১৭ জানুয়ারি শনিবার সরেজমিনে স্থানীয় ফয়জুল হকসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, নদী ভাঙনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই নদী ভাঙনরোধে প্রকল্প দেয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অনাকাঙ্খিত কারণে কাজটি বন্ধ করে দেয়ায় আমরা হতাশ হয়েছি। স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া বলেন, কুশিয়ারা নদী ভাঙনে অত্র অঞ্চলের অসংখ্য বাড়িঘর বিলিন হয়ে গেছে। অবশেষ নদী ভাঙনরোধে সরকার প্রকল্প দেয়ায় এলাকাবাসী অনেক উপকৃত হবেন। বর্তমানে অনাকাঙ্খিত কারণে কাজ বন্ধ করে দেয়ায় আমরা ব্যতীত হয়েছি। তাই জনপ্রত্যাশা পূরণে দ্রুত কাজ শুরু করে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

 

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার লুৎফুর রহমান জানান, স্থানীয় একজন লোক তার মোবাইলে আমাদের কাজ ধারণ করে নেতিবাচক মন্তব্য করায় কর্তৃপক্ষ ক্ষুব্দ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ব্লক নির্মাণ কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজসহ নদী ভাঙনে ব্লক বসানোর কাজ চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728