জগন্নাথপুরে জায়গা জবরদখলের অভিযোগে আদালতে মামলা

প্রকাশিত: 2:24 PM, January 19, 2026

জগন্নাথপুরে জায়গা জবরদখলের অভিযোগে আদালতে মামলা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা জবরদখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রাম ও বর্তমান জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা মৃত মোঃ জহুর আলীর ছেলে সিদ্দিকুর রহমান তালুকদার বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মামলা নং ৪৫/২০২৬ দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়, সিলেটের পীর মহল্লার বাসিন্দা জাহিদ আলীর ছেলে ফরিদ নাবির, শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে দিলোয়ার হোসেন ও ওসমানীনগর থানার বড় দিরারাই গ্রামের আবদুল জব্বারের ছেলে কবির মিয়া।

 

 

 

জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় জগন্নাথপুর-সুনামগঞ্জ রোডের পাশে বিবাদী ফরিদ নাবিরের পাম্পের কাছে মৌজা মোমিনপুর, জেএল নং ৩৮, ফাইনাল খতিয়ান নং ১৫০, নামজারী খতিয়ান নং ২৯২, আরএস দাগ নং ২৪৭ এ ১১ শতক বোর রকম জমির মালিক সিদ্দিকুর রহমান তালুকদার।তার জমিতে মাটি ভরাট ও পাকা দেয়াল নির্মাণ করে জবরদখল করে নিচ্ছেন বিবাদী ফরিদ নাবির গং। তাই নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে বাদী সিদ্দিকুর রহমান তালুকদার জানান। একই সঙ্গে তিনি নালিশা জমিতে ১৪৪ ধারা মতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।

 

 

১৮ জানুয়ারি রোববার সরেজমিনে দেখা যায়, বিরোধীয় জমিতে মাটি ভরাট ও পাকা সীমানা দেয়াল নির্মাণ কাজ করা হচ্ছে। তবে চেষ্টা করেও বিবাদী ফরিদ নাবির গংদের সাথে যোগাযোগ করা বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ মামলার কাগজ আমাদের হাতে নেই। মামলার পরবর্তী তারিখে আদালত সিদ্ধান্ত নেবেন। এদিকে-বিরোধীয় জমিতে বিবাদী পক্ষ কাজ বন্ধ না করলে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। যা কোন অবস্থায় কাম্য নয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031